বস্ত্রশিল্পে ৩২ বিলিয়ন ডলারের বিনিয়োগ সুরক্ষায় নীতিসহায়তা চায় বিটিএমএ
দেশীয় বস্ত্রকলগুলোতে প্রায় ৩২ বিলিয়ন ডলারের বিনিয়োগ, উৎপাদন সক্ষমতা ও কর্মসংস্থানের সুরক্ষায় সরকারের সুনির্দিষ্ট নীতিসহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)। এরই অংশ হিসেবে ১০ থেকে ৩০ কাউন্টের কটন (তুলা) সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহারের সিদ্ধান্ত বহাল রাখার দাবি জানিয়েছে সংগঠনটি। একই সঙ্গে প্রকৃত রপ্তানিকারকদের জন্য ব্যাংক গ্যারান্টির বিপরীতে