স্বামী-স্ত্রী অজান্তেই একে অপরের যে ৫ অভ্যাস রপ্ত করেন
একসঙ্গে দীর্ঘ সময় কাটাতে কাটাতে স্বামী-স্ত্রীর মধ্যে নানা বিষয়ে মিল তৈরি হওয়া খুবই স্বাভাবিক। কখনো কথাবার্তার ধরন, কখনো খাবারের পছন্দ, আবার কখনো দৈনন্দিন জীবনযাপনের অভ্যাসেও দেখা যায় এই পরিবর্তন।মজার বিষয় হলো, এসব পরিবর্তনের বেশিরভাগই ঘটে অজান্তে। একে অপরকে অনুসরণ করার কোনো পরিকল্পনা না থাকলেও সঙ্গীর আচরণ ও পছন্দ ধীরে ধীরে