৪ দিন পরই রোহিঙ্গা গণহত্যার রায়
বিচারের অপেক্ষায় কেটে গেছে বছরের পর বছর। ঘরবাড়ি হারিয়ে, স্বজনদের ফেলে প্রাণ বাঁচাতে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে।মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে করা মামলার রায় ঘোষণা করতে যাচ্ছে জাতিসংঘের সর্বোচ্চ আদালত।আগামী বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) এই রায় ঘোষণা করা হবে।