আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের হামলায় উত্তপ্ত সারা দেশবাস-ট্রেন-পুলিশের গাড়িতে আগুন, ককটেল বিস্ফোরণ ও সংঘর্ষ; ফরিদপুরে বাসচালকের মৃত্যু, জনমনে আতঙ্ক
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, হাতবোমা ও ককটেল বিস্ফোরণ, যানবাহন ভাঙচুর, সড়ক অবরোধ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার ও মঙ্গলবারের এসব ঘটনায় বাস, কাভার্ড ভ্যান, ট্রেন, পুলিশের গাড়ি ও রাজনৈতিক কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে। কোথাও মহাসড়কে গাছ ফেলে যান চলাচলে বাধা সৃষ্টি করা হয়েছে, কোথাও রেললাইনে আগুন জ্বালানো হয়েছে।