ব্রেস্ট ক্যান্সারের প্রথমিক লক্ষণ
ব্রেস্ট বা স্তন ক্যান্সারের নাম শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে স্তনের ভিতর কোনও শক্ত চাকা বা লাম্পের অস্তিত্ব। কিন্তু স্তন ক্যান্সার যে সবসময় লাম্প দিয়েই শুরু হবে, এমন কোনও কথা নেই। সাম্প্রতিক গবেষণা বলছে, প্রায় ১০ শতাংশ স্তন ক্যান্সার রোগীর ক্ষেত্রেই প্রাথমিক লক্ষণ টিউমার নয়, বরং ত্বকের সাধারণ কিছু পরিবর্তনের