শ্রেণিবৈষম্যের গল্প নিয়ে সাড়া ফেলেছে ‘পসিবল লাভ’
আট বছর পর নতুন সিনেমা নিয়ে ফিরেছেন দক্ষিণ কোরীয় প্রখ্যাত নির্মাতা লি ছাং দোং। আর ফিরেই বিশ্বজুড়ে রীতিমতো ঝড় তুলেছেন তিনি। গত অক্টোবরে প্রেক্ষাগৃহে প্রদর্শনের পর সম্প্রতি নেটফ্লিক্সে এসেছে তাঁর নির্মিত ‘পসিবল লাভ’। ৬ নভেম্বর মুক্তির পর থেকেই সিনেমাটি দর্শক ও সমালোচকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। ২০২৭ সালের একাডেমি অ্যাওয়ার্ডসে