ফেনীতে নুসরাত হত্যা: দণ্ডপ্রাপ্ত ৬ আসামির মধ্যে ৪ জনের আপিল
মুক্তবাণী রিপোর্ট : ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় হাই কোর্টের রায়ে মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ছয় আসামির মধ্যে চারজনের পক্ষে আপিল ও লিভ টু আপিল করা হয়েছে।
বুধবার আসামিপক্ষের আইনজীবী শিশির মনির সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবনের সামনে সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, “আজকে চারজনের পক্ষ হয়ে আমরা আপিল