মালদ্বীপকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
ভারতের বিপক্ষে বড় হারের ধাক্কা সামলে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ নারী হ্যান্ডবল দল। বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফির বাঁচা-মরার লড়াইয়ে মালদ্বীপকে ৩৩–২০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে স্বাগতিকরা।পল্টনের শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধেই ১৭–৫ গোলের বড় লিড নেয় স্প্যানিশ কোচ আনা আলোনসো ফ্রাগুয়ার শিষ্যরা।