শ্রমিকের মৃত্যু, ক্ষতিপূরণের অনিশ্চয়তা: জাহাজভাঙা ও রাসায়নিক দুর্ঘটনায় দায় নেবে কে?
একজন শ্রমিক যখন সকালে ঘর থেকে কর্মস্থলে যান, তাঁর পরিবারের প্রত্যাশা থাকে—দিন শেষে তিনি সুস্থ শরীরে বাড়ি ফিরবেন। কিন্তু চট্টগ্রামের সীতাকুণ্ডের জাহাজভাঙা ইয়ার্ড কিংবা রাসায়নিক পদার্থ সংরক্ষণকারী ডিপোতে কাজ করা বহু শ্রমিকের জন্য এই সাধারণ প্রত্যাশাটুকুও অনিশ্চিত। কোথাও বিষাক্ত গ্যাস, কোথাও বিস্ফোরণ, কোথাও আগুন, আবার কোথাও ভারী লোহার আঘাত কেড়ে