শুক্রবার, ০২ অক্টোবর, ২০২৬
নজরুল স্মরণে মেলবোর্নে আয়োজন

‍‍`চিরন্তন : আমারে দেব না ভুলিতে‍‍`

বিনোদন ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ২, ২০২৬, ০৮:১২ এএম

‍‍`চিরন্তন : আমারে দেব না ভুলিতে‍‍`

 

কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামী রোববার অস্ট্রেলিয়ার মেলবোর্নের ড্যানডেনংয়ের ড্রাম থিয়েটারে আয়োজন করা হয়েছে বিশেষ প্রদর্শনী ‘চিরন্তন: আমারে দেব না ভুলিতে’। বাংলাদেশ সময় দুপুর ১২টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত আয়োজনটি চলবে। অনুষ্ঠানের শুরুতেই নজরুলের কবিতা ও গানের সমন্বয়ে থাকবে ‘সুর ও বাণীর অর্ঘ্য’। এরপর মঞ্চস্থ হবে তাঁর গীতিকা ঝিলিমিলি ও গীতি-নাট্য কাবেরী তীরে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সমসাময়িক মঞ্চায়নের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে নজরুলের সাহিত্য ও সংগীতের বৈচিত্র্য তুলে ধরাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য। নাটক, গান ও নাচের মধ্য দিয়ে তুলে ধরা হবে কবির মানবতা, সাম্য, ন্যায়বিচার ও সামাজিক সম্প্রীতির বার্তা। অনুষ্ঠানটির পরিকল্পনা, সংগীত পরিচালনা ও সৃজনশীল পরিচালনায় রয়েছেন মেলবোর্নপ্রবাসী নজরুলসংগীতশিল্পী আদিলা নূর। নাট্য নির্দেশনায় থাকবেন নাট্যব্যক্তিত্ব বৃন্দাবন দাস। নৃত্য পরিচালনা ও কোরিওগ্রাফি করেছেন পূরবী চৌধুরী। বাংলাদেশ ও মেলবোর্নের শিল্পীদের সমন্বয়ে সাজানো হয়েছে পুরো আয়োজন। অনুষ্ঠানে নজরুলের জীবন, সাহিত্য ও দর্শন নিয়ে মূল বক্তব্য দেবেন অধ্যাপক ইরশাদ আহমেদ।

এ উপলক্ষে প্রকাশিত হবে একটি স্মারক। এতে বাংলাদেশের নজরুল–গবেষক, শিল্পী ও সংস্কৃতিজনের লেখা থাকবে। তাঁদের মধ্যে রয়েছেন খায়রুল আনাম শাকিল, প্রিয়াঙ্কা গোপ, লীনা তাপসী খান, অধ্যাপক ইরশাদ আহমেদ, চঞ্চল খান ও শারমিন সাথী

এম/এ

Link copied!