বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

পপির মাকে স্মরণ করে ওমর সানী, ‘তিনিও আমার শাশুড়ি’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২৬, ০১:৪৯ পিএম

পপির মাকে স্মরণ করে ওমর সানী, ‘তিনিও আমার শাশুড়ি’

মা হারালেন একসময়ের দর্শকপ্রিয় ঢালিউড নায়িকা সাদিকা পারভীন পপি। মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর মগবাজারের একটি হাসপাতালে এ অভিনেত্রীর মা মরিয়ম বেগম শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী। 

পপির সঙ্গে আত্মীয়তার সম্পর্কের সূত্র ধরে মরিয়ম বেগমকে নিজের শাশুড়ি বলে উল্লেখ করে সামাজিক মাধ্যম ফেসবুকে আবেগঘন বার্তা দিয়েছেন অভিনেতা। 

সামাজিক মাধ্যমে দেওয়া এক আবেগঘন পোস্টে মরহুমার স্মৃতিচারণ করে ওমর সানী লিখেছেন, ‘মৌসুমী আর পপি ফার্স্ট কাজিন, সেই সূত্র ধরে পপির মাও আমার আমার শাশুড়ি। ৯৭ থেকে তাকে আমি সব সময় আম্মা বলে ডাকতাম, উনি চলে গেলেন পৃথিবীর মায়া ছেড়ে। আল্লাহ জান্নাত নসিব করুন। ক্রমাগত ভাবে মুরুব্বীদেরকে হারাচ্ছি তারপর আমার যাওয়ার পালা।’ 

ওই পোস্টের সঙ্গে পপি ও তার মায়ের একটি ছবিও প্রকাশ করেছেন তিনি। ওমর সানীর এই লেখায় মরিয়ম বেগমের সঙ্গে তার দীর্ঘদিনের পারিবারিক সম্পর্ক ও স্বজন হারানোর বেদনা উঠে এসেছে। অভিনেত্রীর মায়ের প্রয়াণের খবরে চলচ্চিত্র অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। 

জানা গেছে, দীর্ঘদিন ধরেই কিডনি ও বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগছিলেন পপির মা মরিয়ম বেগম। হঠাৎ গুলশান নিকেতনের বাসায় স্ট্রোক করেন তিনি। পরবর্তীতে দ্রুত তাকে মগবাজারের একটি হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার রাতে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়ার প্রস্তুতি চলছিল। কিন্তু রাত দেড়টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

এম/আর

Link copied!