রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

উসকানিমূলক মন্তব্যের অভিযোগে কঙ্গনার বিরুদ্ধে এফআইআর

বিনোদন ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৬, ০৯:১২ পিএম

উসকানিমূলক মন্তব্যের অভিযোগে কঙ্গনার বিরুদ্ধে এফআইআর

আশির দশকের একটি পুরোনো পারিবারিক ভিডিও নতুন করে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে ছড়িয়ে পড়ার পরেই অভিনেত্রীর ওই মন্তব্য প্রকাশ্যে আসে। 

এরপরই আইনি বিপাকে জড়িয়ে পড়েন বলি অভিনেত্রী ও সংসদ সদস্য কঙ্গনা রানাউত। এবার তার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। 

সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে গান্ধী পরিবারকে নিশানা করে পোস্ট করার অভিযোগে তার বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে শিমলার বয়লেগঞ্জ থানায়। 

শুক্রবার (১৩ নভেম্বর) শিমলার বাসিন্দা অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন অতুল শর্মার অভিযোগের ভিত্তিতে এফআইআর করা হয়।

অভিযোগকারী দাবি করে বলেছেন, মঙ্গলবার (১০ নভেম্বর) কঙ্গনা রানাউত সামাজিক মাধ্যমে সেই পোস্টে সোনিয়া গান্ধীকে ‘ইতালির কোটিপতি বিধবা’ বলে কটাক্ষ করেন। এর বাইরে তার দুই ছেলে সঞ্জয় গান্ধী ও রাজীব গান্ধীর মৃত্যু ঘিরে ‘অত্যন্ত উসকানিমূলক ইঙ্গিত’ করা হয়েছে।

কঙ্গনার মন্তব্য উসকানিমূলক এবং তা সাধারণ মানুষের শান্তি বিঘ্নিত করতে পারে বলে অভিযোগ করা হয়েছে। শিমলায় দায়ের হওয়া সেই মামলায় ভারতীয় ন্যায় সংহিতার তিনটি ধারায় অভিযোগ আনা হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতার ১৯৬(১)(বি), ৩৫৩(২) এবং ৩৫৬(২) ধারায় মামলা রুজু হয়েছে।

এ ছাড়া তথ্যপ্রযুক্তি আইনের প্রাসঙ্গিক ধারাও যুক্ত করা হয়েছে। শিমলার পুলিশ সুপার গৌরব সিংহ মামলার কথা নিশ্চিত করে জানিয়েছেন, এ ঘটনার তদন্ত শুরু হবে। 

এম/আর

Link copied!