বৃহস্পতিবার, ০১ অক্টোবর, ২০২৬

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৬, ০৭:০০ পিএম

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে তিনজন হাম আক্রান্ত হয়ে মারা গেছেন বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বাকি দুইজনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।

শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাম ও হাম সন্দেহে পাঁচজনের মৃত্যু হয়েছে। এছাড়া ১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত হামে ৩৭ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে। একই সময়ে সন্দেহভাজন হামজনিত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৭৪ জনে।

তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন তিন হাজার ১৯২ জন। একই সময়ে সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা ২১ হাজার ৪৬৭ জন।

এ পর্যন্ত হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩ হাজার ৮৯৮ জন এবং চিকিৎসা শেষে ছাড়া পেয়েছেন ১১ হাজার ২৪৩ জন।

Link copied!