রবিবার, ০১ নভেম্বর, ২০২৬

রাজধানীতে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, কোনাবাড়িতে পুলিশ বক্সে আগুন

মুক্তবাণী ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ১, ২০২৬, ১০:১৭ এএম

রাজধানীতে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, কোনাবাড়িতে পুলিশ বক্সে আগুন

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে আজও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন শ্রমিকরা। একই দাবিতে রাজধানীর মিরপুর ১০ নম্বর এলাকায় সড়ক অবরোধ করে পোশাকশ্রমিকরা। এসময় কোনাবাড়ি এলাকায় একটি পুলিশ বক্সে আগুন ধরিয়ে দেন শ্রমিকরা।

রোববার (১ নভেম্বর) সকাল থেকেই ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পল্লী বিদ্যুৎ এলাকায় মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা।

এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে কর্মজীবী সাধারণ মানুষেরা বিপাকে পড়েন।

কয়েক দিন ধরে চলা শ্রমিক অসন্তোষে নিরাপত্তা রক্ষায় কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। এরই মধ্যে ৭ নভেম্বর পর্যন্ত শিল্প এলাকায় বিজিবি ও এসআরবি মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে গাজীপুর জেলা প্রশাসন। প্রতিবেদন লেখা পর্যন্ত বিজিবি মাঠে পৌঁছায়নি।

এম/আই

Link copied!