সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

কর কমিশনারের কার্যালয়ে ৩৩ জনের নিয়োগ, কর্মস্থল চট্টগ্রাম

নিয়োগ বিজ্ঞপ্তি

প্রকাশিত: অক্টোবর ১১, ২০২৬, ০৮:৩০ পিএম

কর কমিশনারের কার্যালয়ে ৩৩ জনের নিয়োগ, কর্মস্থল চট্টগ্রাম

কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-৩, চট্টগ্রাম নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ৫টি পদে ৩৩ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদন শুরু ১৪ অক্টোবর ২০২৬ তারিখ সকাল ১০টায়, চলবে ৫ নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত। অনলাইন ব্যতিত আবেদন গ্রহণযোগ্য হবে না। আবেদন ফি টেলিটক সিমের মাধ্যমে পরিশোধ করতে হবে।

এক নজরে কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-৩, চট্টগ্রামের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

পদের বিবরণ
 

 

 

আবেদন করার নিয়ম ও গুরুত্বপূর্ণ তথ্য

  • আবেদন শুরু: ১৪ অক্টোবর ২০২৬ তারিখ সকাল ১০টা

  • আবেদনের শেষ তারিখ: ৫ নভেম্বর ২০২৬ তারিখ বিকেল ৫টা পর্যন্ত

  • আবেদন পদ্ধতি: অনলাইনে

  • চাকরির ধরন: অস্থায়ী

  • প্রার্থীর ধরন: নারী - পুরুষ। তবে প্রার্থীকে অবশ্যই চট্টগ্রাম ও রাঙ্গামাটি জেলার স্থায়ী নাগরিক হতে হবে।

  • কর্মস্থল: চট্টগ্রাম

  • বয়স: ১ অক্টোবর ২০২৬ তারিখ ১৮ - ৩২ বছর। তবে ১, ২ ও ৩ নং পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের জন্য ৪০ বছর বয়স পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-৩, চট্টগ্রাম। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।

আবেদন ফি: টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ ১ - ৪ নং পদের জন্য ১১২ টাকা এবং ৫ নং পদের জন্য ৫৬ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।

এম/আই

Link copied!