রবিবার, ০১ নভেম্বর, ২০২৬

ন্যাশনাল ব্যাংকে অফিসার পদে চাকরির সুযোগ

নিয়োগ বিজ্ঞপ্তি

প্রকাশিত: নভেম্বর ১, ২০২৬, ১০:২৬ এএম

ন্যাশনাল ব্যাংকে অফিসার পদে চাকরির সুযোগ

‘অ্যাসিস্ট্যান্ট রিলেশনশিপ অফিসার’ পদে কর্মী নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ন্যাশনাল ব্যাংক পিএলসি। আবেদন শুরু হয়েছে ২৯ অক্টোবর থেকে। আবেদনের শেষ সময় আগামী ৫ নভেম্বর। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: ন্যাশনাল ব্যাংক পিএলসি

পদের নাম: অ্যাসিস্ট্যান্ট রিলেশনশিপ অফিসার

বিভাগ: কার্ড সেলস (কন্ট্রাক্ট)

পদসংখ্যা: ১টি

চাকরির ধরন: ফুলটাইম

বেতন: আলোচনা সাপেক্ষে (আকর্ষণীয় বেতন)

অন্যান্য সুযোগ-সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন।

প্রার্থীর বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর

কর্মস্থল: দেশের যে কোনো স্থানে

কর্মক্ষেত্র: অফিস

আবেদনের যোগ্যতা: যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। মাইক্রোসফট অফিসে (ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট) দক্ষতা থাকতে হবে।

অভিজ্ঞতা: কমপক্ষে ১ বা ২ বছর

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা বিস্তারিত জানতে ও আবেদন করতে এখানে ক্লিক করুন।

এম/আই

Link copied!