মঙ্গলবার (৬ অক্টোবর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবির এই আদেশ দেন।
দুদকের আবেদনে বলা হয়, আসামি এম শামীম হাশেমের বিরুদ্ধে ১০ কোটি ৮৩ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদক মামলা দায়ের করেছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। তদন্ত চলাকালে আসামি ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের বিভিন্ন ব্যাংক হিসাবে গচ্ছিত বিপুল পরিমাণ অস্থাবর সম্পদের তথ্য পাওয়া গেছে, যা প্রাথমিক তদন্তে জ্ঞাত আয়বহির্ভূত বলে প্রতীয়মান হয়েছে।
দুদক বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছে, আসামি নিজের এসব ব্যাংক হিসাবে গচ্ছিত অস্থাবর সম্পদ দ্রুত হস্তান্তর বা বেহাত করার চেষ্টা চালাচ্ছেন। মামলাটির তদন্ত কাজ চূড়ান্তভাবে শেষ হওয়ার আগেই যদি এসব সম্পদ অন্যত্র সরিয়ে ফেলা হয়, তবে দুদকের আইনি কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হবে।
এসব কারণে আসামির গচ্ছিত অবৈধ অস্থাবর সম্পদ অবিলম্বে ফ্রিজ বা অবরুদ্ধ রাখা অত্যন্ত জরুরি বলে আবেদনে দাবি জানানো হয়, যার প্রেক্ষিতে আদালত সব হিসাব ফ্রিজের আদেশ দেন।
