বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০২৬
ইসি সানাউল্লাহ

১২ অক্টোবর জানা যাবে ইউপি নির্বাচনের তারিখ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ৮, ২০২৬, ০৪:৫৩ পিএম

১২ অক্টোবর জানা যাবে ইউপি নির্বাচনের তারিখ

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন কবে থেকে শুরু হবে এবং কোন ধাপের ভোট কবে হবে, তা আগামী ১২ অক্টোবর জানাবে নির্বাচন কমিশন (ইসি) বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

বৃহস্পতিবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

ইসি সানাউল্লাহ বলেন, আগামী সোমবার কমিশন সভা রয়েছে। ইউনিয়ন পরিষদ নির্বাচন কবে শুরু হবে এবং কোন ধাপের ভোট কবে হবে, তা ওই সভায় জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

দৈনিক মুক্তবাণী

Link copied!