সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
ওয়াদুদ ভূইয়া এমপি

খেলাধুলার মাধ্যমে জাতিকে মাদকমুক্ত করা সম্ভব

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ১১, ২০২৬, ০৬:৫৪ পিএম

খেলাধুলার মাধ্যমে জাতিকে মাদকমুক্ত করা সম্ভব

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে খাগড়াছড়িতে শুরু হয়েছে ‍‍`বাঁশরী ওয়াদুদ আন্তঃ উপজেলা ফুটবল‍‍` চ্যাম্পিয়নশিপ। রোববার বিকেলে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে এই ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন,স্থানীয় সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া। 
এ সময় তিনি খোলাধুলার  মাধ্যমে জাতিকে মাদকমুক্ত করা সম্ভব বলে মন্তব্য করে বলেন,এ কারণে প্রধানমন্ত্রী তারেক রহমান খেলাধুলাকে গুরুত্ব দিচ্ছে। খাগড়াছড়ি একের পর এক নানা টুর্নামেন্ট চলছে।  
আজকের রোমাঞ্চকর উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় মানিকছড়ি উপজেলার ‍‍`সান ফ্লাওয়ার স্পোর্টিং ক্লাব‍‍` এবং ‍‍`মাটিরাঙ্গা উপজেলা। টান টান উত্তেজনার খেলায় নির্ধারিত সময়ে গোল শূন্য থাকায় ট্রাইবাকারে ৪ - ৩ গোলে মাটিরাঙা উপজেলা মানিকছড়িকে পরাজিত করে। 
উদ্বোধনী ম্যাচের খেলা উপভোগ করতে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা, জেলা প্রশাসক মোঃ আনোয়ার সাদাত, পুলিশ সুপার মোঃ মোরতোজা আলী খানসহ মাঠে বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শকের উপস্থিতি ও আনন্দ-উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে।
আয়োজকরা জানান, টুর্নামেন্টে খাগড়াছড়ি জেলার ৯টি উপজেলা থেকে মোট ৯টি শক্তিশালী দল অংশগ্রহণ করছে। জেলার ক্রীড়ামোদী মানুষের বিনোদন এবং যুবসমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করতে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এ খেলা আগামী ২৮ অক্টোবর ফাইনাল খেলার মধ্য দিয়ে এই চ্যাম্পিয়নশিপের পর্দা নামবে।
 

দৈনিক মুক্তবাণী

Link copied!