সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

বিএনপিতে ফেরার গুঞ্জন, যা বললেন রুমিন ফারহানা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৬, ০৮:৪৮ পিএম

বিএনপিতে ফেরার গুঞ্জন, যা বললেন রুমিন ফারহানা

ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কৃত নেতকর্মীদের মধ্যে প্রায় ১০০ জনকে বিএনপিতে ফেরানোর চেষ্টা চলছে বলে গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে। এদের মধ্যে বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার নাম রয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা শুরু হয়েছে।

বিএনপিতে ফেরার গুঞ্জন নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন রুমিন ফারহানা। আজ সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি জানান, বিএনপিতে ফিরতে কোনো আবেদন করেননি।

ফেসবুক পোস্টে রুমিন ফারহানা বলেন, ‘অনেকেই অস্থির হয়ে জানতে চাচ্ছেন আমি দলে (বিএনপি) ফিরব কি না? তাদের জন্য খুবই বিনীতভাবে বলি, আমি বিএনপিতে ফেরার জন্য কখনোই কোনো আবেদন করিনি। আমার কোনো কথা বা আচরণে আমি আবার বিএনপিতে ফিরব এমন মনে করার কোনো কারণ আছে বলেও মনে করি না।’

বর্তমান অবস্থায় তিনি যেভাবে আছেন এ জন্য শুকরিয়া আদায় করেন রুমিন ফারহানা।
 

জেএইচ

Link copied!