বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

স্থানীয় সরকার নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২৬, ১২:২৭ পিএম

স্থানীয় সরকার নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, ঠাকুরগাঁওয়ের মতোই স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে।

বিশ্ব হাত ধোয়া দিবসে বুধবার (২৮ অক্টোবর) বনানী বিদ্যানিকেতন স্কুলে এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন যেভাবে শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে, একই ধারাবাহিকতায় জানুয়ারি থেকে শুরু হওয়া স্থানীয় সরকার নির্বাচনও অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে।

ঠাকুরগাঁও উপনির্বাচনে সরকার কোনো হস্তক্ষেপ করছে না জানিয়ে মীর শাহে আলম বলেন, তেমনি ইউনিয়ন পরিষদের নির্বাচনগুলো শান্তিপূর্ণ করাবে সরকার।
জনগণের ভোটের অধিকার কেড়ে নিতে চায় না বিএনপি সরকার।

জেএইচ

Link copied!