সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

২ সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব চান আসিফ মাহমুদ

রাজনীতি ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৬, ০৩:৫৭ পিএম

২ সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব চান আসিফ মাহমুদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব চেয়েছেন।

রোববার (১৫ নভেম্বর) বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক থেকে দেওয়া পোস্টে তিনি এ দাবি জানান।

ফেসবুকে আসিফ মাহমুদ লেখেন, ‘না পারলে ২ সপ্তাহের জন্য আমাকে হোম মিনিস্ট্রি দেন, সব ঠিক করে দিচ্ছি।’

উল্লেখ্য, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর ৮ আগস্ট বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে নিযুক্ত হন আসিফ মাহমুদ। ৯ আগস্ট যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান। পরে একই বছরের ১৬ আগস্ট তিনি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান। আর ২০২৫ সালের ১০ ডিসেম্বর তিনি উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেন।

দৈনিক মুক্তবাণী

Link copied!