বৃহস্পতিবার, ০১ অক্টোবর, ২০২৬

লক্ষ্মীপুরে দুটি অবৈধ ইটভাটা মালিককে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা

জেলা প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৭, ২০২৫, ০৩:৪৪ পিএম

লক্ষ্মীপুরে দুটি অবৈধ ইটভাটা মালিককে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা

লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরে দুটি অবৈধ ইটভাটা মালিককে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল উপজেলার চর আলগী ও চররমিজ ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের সময় ভাটার চিমনি, চুল্লি বিনষ্টসহ পানি ছিটিয়ে ব্যবহারের অনুপযোগী করা হয়। এছাড়া ভাটা বন্ধ রাখতে মালিকরা মুচলেকা দেন।

অর্থদণ্ডপ্রাপ্ত ভাটাগুলো হলো- চর আলগী ইউনিয়নের মেসার্স পান্না ব্রিকস ও চর রমিজ ইউনিয়নের মেসার্স ফোর স্টার ব্রিকস। এরমধ্যে পান্না ব্রিকস মালিক মোহাম্মদ আলীকে ২ লাখ ও ফোর স্টার ব্রিকস মালিক আবু তাহেরকে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন

Link copied!