শনিবার, ০৩ অক্টোবর, ২০২৬

নোয়াখালীতে এএসআই  হতে এসআই পদে বিভাগীয় পদোন্নতি পরীক্ষা অনুষ্ঠিত

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ২, ২০২৬, ০৫:৫৩ পিএম

নোয়াখালীতে এএসআই  হতে এসআই পদে বিভাগীয় পদোন্নতি পরীক্ষা অনুষ্ঠিত

নোয়াখালীতে পুলিশের অধস্তন কর্মকর্তা/কর্মচারীগণের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর এএসআই হতে এসআই পদে বিভাগীয় পদোন্নতি পরীক্ষার MCQ (এমসিকিউ) পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে পুলিশ কেজি স্কুল এন্ড কলেজে শ্রেণিকক্ষে পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন নোয়াখালী পুলিশ সুপার এন.এম নাসিরুদ্দিন, বিপিএম পুলিশ সুপার (এআইজি) মোঃ মনিরুজ্জামান, পিপিএম পুলিশ সুপার ( ক্রাইম  ম্যানেজমেন্ট) রেঞ্জ চট্টগ্রাম আকরামুল হোসেন।

 আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোয়াখালী  আহমেদ পেয়ার, অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল)  আ. ন. ম. ইমরান খাঁন, সহকারী পুলিশ সুপার (রামগতি সার্কেল)  লক্ষ্মীপুর  মোঃ শামসুল আলম, সহকারী পুলিশ সুপার (চাটখীল সার্কেল) মনীষ দাশ, পিপিএম, সহকারী পুলিশ সুপার (ছাগলনাইয়া সার্কেল) ফেনী মোঃ ইমতিয়াজ আহমেদসহ বিভাগীয় পদোন্নতি পরীক্ষা ডিউটিতে নিয়োজিত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ।

এসময় তাঁরা পরীক্ষা কেন্দ্রের সার্বিক পরিবেশ, পরীক্ষার্থীদের উপস্থিতি ও পরীক্ষার শৃঙ্খলা পরিদর্শন করেন এবং সুষ্ঠু ও সুন্দরভাবে পরীক্ষা সম্পন্নের লক্ষ্যে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

দৈনিক মুক্তবাণী

Link copied!