শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

হাসপাতাল থেকে সার্কিট হাউজে ফিরেই সিন্ডিকেট সভা ডাকলেন চুয়েট উপাচার্য

মুক্তবাণী রিপোর্ট

প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২৬, ০২:৪২ পিএম

হাসপাতাল থেকে সার্কিট হাউজে ফিরেই সিন্ডিকেট সভা ডাকলেন চুয়েট উপাচার্য

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসা শেষে সার্কিট হাউজে ফিরেছেন। সেখানে ফিরেই বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা ডেকেছেন তিনি।

শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যা ৬টায় ভার্চুয়ালি এ সভা হওয়ার কথা রয়েছে।

ডিসি-এসপির সহায়তায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েটের ভিসি, ‘ভুয়া ভুয়া’ স্লোগান

এর আগে, গত মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভবনে প্রায় ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর চট্টগ্রামের জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সহায়তায় তাকে উদ্ধার করা হয়। পরে অসুস্থ বোধ করায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল বৃহস্পতিবার দুপুরে চিকিৎসা শেষে তিনি সার্কিট হাউজে ফেরেন।

চুয়েটের সিন্ডিকেট সদস্য এবং স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন অধ্যাপক মো. রাশিদুল হাসান বলেন, উপাচার্য আজ সন্ধ্যা ৬টায় সিন্ডিকেট সভা ডেকেছেন। ভার্চুয়ালি এ সভা হবে। আমি ছুটিতে আছি। যোগ দিতে পারব কি না, নিশ্চিত নই।

পদত্যাগ করিনি, চুয়েটেও ফিরব না এমন কথা বলিনি: উপাচার্য

সিন্ডিকেটের আরেক সদস্য ইলেকট্রিক্যাল ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন অধ্যাপক কাজী দেলোয়ার হোসাইন বলেন, উনি (নতুন উপাচার্য) মেসেজ পাঠিয়েছেন।

এ বিষয়ে জানতে উপাচার্যকে ক্ষুদে বার্তা পাঠানো ও ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

এম/আই

Link copied!