বৃহস্পতিবার, ০১ অক্টোবর, ২০২৬

বাংলাদেশিদের শেনজেন ভিসা নিয়ে সুইডিশ দূতাবাসের নতুন নির্দেশনা

মুক্তবাণী রিপোর্ট

প্রকাশিত: অক্টোবর ১, ২০২৬, ০১:৪৮ পিএম

বাংলাদেশিদের শেনজেন ভিসা নিয়ে সুইডিশ দূতাবাসের নতুন নির্দেশনা

বাংলাদেশ থেকে শেনজেন ভিসা আবেদনের প্রক্রিয়া নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে সুইডেন। নতুন নির্দেশনা অনুসারে আগামী ১৫ অক্টোবর থেকে বাংলাদেশে সুইডেনের দূতাবাস শেনজেন ভিসার আবেদন প্রক্রিয়ায় আর সিদ্ধান্ত নেবে না।


এর পর থেকে শেনজেন ভিসা আবেদনের সব সিদ্ধান্ত সুইডেনে অবস্থিত সুইডিশ মাইগ্রেশন এজেন্সি নেবে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকায় সুইডেনের দূতাবাস।

দূতাবাস জানিয়েছে, আগামী ১৫ অক্টোবর থেকে বাংলাদেশে সুইডেনের দূতাবাস শেনজেন ভিসার আবেদন প্রক্রিয়ায় আর সিদ্ধান্ত নেবে না। এর পর থেকে শেনজেন ভিসা আবেদনের সব সিদ্ধান্ত সুইডেনে অবস্থিত সুইডিশ মাইগ্রেশন এজেন্সি নেবে।

দূতাবাস আরো জানিয়েছে, তবে এ পরিবর্তনের কারণে আবেদনকারীদের ভিসা আবেদন প্রক্রিয়ায় কোনো পরিবর্তন হবে না। আবেদনকারীদের আগের মতোই ভিএফএস গ্লোবালের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নির্ধারিত প্রক্রিয়ায় ভিসার আবেদন জমা দিতে হবে। 

শেনজেন ভিসাসংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য সুইডেনের দূতাবাসের প্রকাশিত নির্দেশনা অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

দৈনিক মুক্তবাণী

Link copied!