ক্ষমতায় দুই বছর পূর্ণ করেছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো। তবে অর্থনীতি নিয়ে উদ্বেগ, শেয়ারবাজারে বড় দরপতন ও বনাঞ্চলে আগুনের ঘটনায় তার সরকারের ওপর চাপ বাড়ছে।
এমন পরিস্থিতিতে বিক্ষোভ সামাল দিতে রাজধানী জাকার্তায় নয় হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
গত মঙ্গলবার (২০ অক্টোবর) প্রাবোওর ক্ষমতার দুই বছর পূর্তি উপলক্ষে জাকার্তার বিভিন্ন স্থানে বিক্ষোভের আয়োজন করেন শিক্ষার্থীরা। শহরটির পুলিশ মুখপাত্র বুদি হারমানতো জানিয়েছেন, অন্তত দুটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এসব বিক্ষোভে অংশ নেন।
বিক্ষোভ ঘিরে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রায় ৯ হাজার ৫০০ পুলিশ সদস্য মোতায়েন করা হয়। তবে এসব কর্মসূচিতে কতজন শিক্ষার্থী অংশ নেবেন, তা আগে থেকে জানা যায়নি।
খরা ও এল নিনোর প্রভাবে ইন্দোনেশিয়ায় ভয়াবহ দাবানল
শিক্ষার্থীরা মূলত সম্প্রতি বনাঞ্চলে আগুন, শেয়ারবাজারে বড় দরপতন এবং রুপির দর দুর্বল হয়ে পড়ার প্রতিবাদে বিক্ষোভ করেন। এসব ঘটনা ইন্দোনেশিয়ার অর্থনীতির দুর্বলতার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করেন তারা।
শিক্ষার্থীরা জানিয়েছেন, সম্প্রতি বনাঞ্চলে আগুন, শেয়ারবাজারে বড় দরপতন ও রুপির দরপতনের প্রতিবাদে তারা বিক্ষোভ করবেন।
তাদের মতে, এসব ঘটনা ইন্দোনেশিয়ার অর্থনীতির দুর্বলতার ইঙ্গিত দিচ্ছে। তবে, বিক্ষোভে কতজন শিক্ষার্থী অংশ নেবেন, তা এখনো জানা যায়নি।
এদিকে, পরিবেশবাদী সংগঠন গ্রিনপিস মঙ্গলবার জাকার্তার একটি গুরুত্বপূর্ণ স্মৃতিস্তম্ভে ব্যানার টাঙিয়েছে। এতে জলবায়ু সংকট মোকাবিলা ও জীবনযাত্রার ব্যয় কমানোর আহ্বান জানানো হয়েছে।
দাবানল নিয়ন্ত্রণে ইন্দোনেশিয়াকে সহায়তা করবে মালয়েশিয়া
সাবেক সেনা কর্মকর্তা প্রাবোও সুবিয়ান্তো বিপুল ভোটে নির্বাচনে জয়ী হয়েছিলেন। তবে, তার উচ্চাভিলাষী জনতুষ্টিবাদী কর্মসূচির অর্থনৈতিক প্রভাব নিয়ে সাধারণ মানুষ, ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ রয়েছে। তাদের আস্থা ফেরানোই এখন তার জন্য বড় চ্যালেঞ্জ।
এদিকে, সাইফুল মুজানি রিসার্চ অ্যান্ড কনসাল্টিংয়ের (এসএমআরসি) জরিপে দেখা গেছে, গত বছরের শেষ দিক থেকে প্রাবোওর প্রতি জনসমর্থন ধারাবাহিকভাবে কমছে।
ইন্দোনেশিয়ায় ফেরি দুর্ঘটনায় এখনো নিখোঁজ ১২৬
গত বছরের নভেম্বরে তার প্রতি সমর্থনের হার ছিল ৮১ দশমিক ২ শতাংশ। চলতি মাসে তা কমে ৪৪ দশমিক ৫ শতাংশে নেমেছে, যা জরিপে তার সর্বনিম্ন অবস্থান।
এর আগে, গত আগস্টে ইন্দোনেশিয়ায় বড় ধরনের বিক্ষোভ হয়েছিল। সে সময় শত শত মানুষকে আটক করা হয়। ২০২৫ সালে এক মোটরসাইকেল ট্যাক্সিচালককে পুলিশ হত্যার পর দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছিল। ওই অস্থিরতায় কয়েকজন নিহতও হন।
সূত্র: চ্যানেল নিউজ এশিয়া
