শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

শান্তি আলোচনা পুনরুজ্জীবনে তেহরানে কাতারের প্রতিনিধিদল

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২৬, ০৫:৩৪ পিএম

শান্তি আলোচনা পুনরুজ্জীবনে তেহরানে কাতারের প্রতিনিধিদল

যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনা পুনরুজ্জীবিত করতে মধ্যস্থতাকারীদের প্রচেষ্টা অব্যাহত থাকার মধ্যে ইরানি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করতে শুক্রবার (৩০ অক্টোবর) কাতারের একটি প্রতিনিধিদল তেহরানে পৌঁছেছে।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার খবরের বরাতে এএফপি জানায়, কাতারের প্রধানমন্ত্রীর একজন জ্যেষ্ঠ উপদেষ্টার নেতৃত্বে প্রতিনিধিদলটি ইরানের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে ‘দ্বিপক্ষীয় সম্পর্ক এবং আঞ্চলিক পরিস্থিতি’ নিয়ে আলোচনা করতে এসেছে।

সরকারি আদেশ দেখুন

মধ্যপ্রাচ্যের আট মাস ধরে চলা যুদ্ধে আবারও সংঘাত শুরু হওয়ার আশঙ্কা বাড়তে থাকায় সাম্প্রতিক দিনগুলোতে কয়েকটি দেশের জ্যেষ্ঠ কর্মকর্তারা তেহরান সফর করেছেন।

কাতারের প্রতিনিধিদলের এ সফরের এক দিন আগে ইরানি গণমাধ্যম জানায়, দেশটি যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের পাঠানো একটি চিঠি পেয়েছে। চিঠিটি ইরানের নিরাপত্তাপ্রধান মোহসেন রেজায়ির উদ্দেশে পাঠানো হয়েছে।

দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, চিঠিতে শান্তিচুক্তির সুনির্দিষ্ট শর্তের পরিবর্তে সম্ভাব্য আলোচনার কাঠামোর ওপর গুরুত্ব দেয়া হয়েছে।

দ্য নিউইয়র্ক টাইমস জানায়, ভ্যান্স গত সপ্তাহে কাতারের মধ্যস্থতাকারীদের মাধ্যমে একটি চিঠি পাঠিয়ে যোগাযোগের উদ্যোগ নেন। চিঠিটি রোববার জেনারেল মোহসেন রেজায়ির কাছে পৌঁছে দেয়া হয়।

এম/আই

Link copied!