বৃহস্পতিবার, ০১ অক্টোবর, ২০২৬
বরকত উল্যাহ বুলু 

এক লাখ এর অধিক মানুষ কার্ড পেয়েছে,যা বাংলাদেশের ইতিহাসে মাইলফলক

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ১, ২০২৬, ০৯:০৫ পিএম

এক লাখ এর অধিক মানুষ কার্ড পেয়েছে,যা বাংলাদেশের ইতিহাসে মাইলফলক

কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান,নোয়াখালী ৩ আসনের সংসদ সদস্য বরকত উল্যাহ বুলু বলেছেন ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড সহ বিভিন্ন মসজিদ মন্দির ও পুরহিতদের বিভিন্ন ভাতা সহ এক লাখ কার্ড প্রদান করা হয়েছে, যা বাংলাদেশের ইতিহাসে মাইলফলক হিসেবে থাকবে। 

বৃহস্পতিবার বিকালে প্রধানমন্ত্রী তারেক রহমান ফেনী ফুলগাজীতে উপস্থিতি থেকে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ শেষে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা সভাকক্ষে  ভার্সোয়ালী উপস্থিত থেকে  বুলু এসব  কথা বলেন। 

তিনি আরও বলেন সমাজকে মাদক ও সন্ত্রাস মুক্ত রাখতে হবে, এবং যারা ধর্মের অপব্যাখা দেয় তাদের  বিরুদ্ধে রুখে দাড়াতে হবে। 

এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম,জেলা পুলিশ সুপার এন,এম নাসিরুদ্দিন,জেলা বিএনপির সাবেক সদস্য শামীমা বরকত লাকী,উপজেলা বিএনপির আহবায়ক কামাক্ষা চন্দ দাস,পৌর বিএনপির আহবায়ক জহির উদ্দিন হারুন সহ অনেকেই উপস্থিত ছিলেন।
 

দৈনিক মুক্তবাণী

Link copied!