মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০২৬

প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা নিশ্চিত করতে সিএ পেশাজীবীদের প্রতি রাষ্ট্রপতির আহ্বান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ৫, ২০২৬, ০৬:৫৩ পিএম

প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা নিশ্চিত করতে সিএ পেশাজীবীদের প্রতি রাষ্ট্রপতির আহ্বান

প্রাতিষ্ঠানিক খাতের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সততা ও দক্ষতার সঙ্গে কাজ করার জন্য দেশের চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস (সিএ) পেশাজীবীদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।    

সোমবার দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে দি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) সভাপতি সাব্বীর আহমেদের নেতৃত্বে সংগঠনটির ছয় সদস্যের এক প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।
 
রাষ্ট্রপতি বলেন, সরকারি-বেসরকারি ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের আর্থিক শৃঙ্খলা বজায় রাখা ও বিনিয়োগকারীদের আস্থা অটুট রাখতে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস ও নিরীক্ষা পেশাজীবীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

সাক্ষাৎকালে আইসিএবি প্রতিনিধিদল সংগঠনটির সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
তারা আগামী নভেম্বরে অনুষ্ঠেয় সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টসের উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক কনফারেন্সে রাষ্ট্রপতিকে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণের আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করেন এবং অনুষ্ঠানে অংশগ্রহণের আশ্বাস দেন।
 
সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

দৈনিক মুক্তবাণী

Link copied!