বুধবার, ০৭ অক্টোবর, ২০২৬
সংসদীয় প্রতিনিধি দল

রোহিঙ্গা প্রত্যাবাসনে সমর্থন দেবে যুক্তরাজ্য

মুক্তবাণী রিপোর্ট

প্রকাশিত: অক্টোবর ৬, ২০২৬, ০৩:১৬ পিএম

রোহিঙ্গা প্রত্যাবাসনে সমর্থন দেবে যুক্তরাজ্য

যুক্তরাজ্যের বাংলাদেশবিষয়ক সর্বদলীয় সংসদীয় গ্রুপের (এপিপিজি) একটি প্রতিনিধি দল পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠক করেছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এপিপিজি চেয়ার ও এমপি আফসানা বেগমের নেতৃত্বে প্রতিনিধি দলটি বৈঠক করে।
এতে এমপি শওকত আদম ও হাউস অব লর্ডসের সদস্য লর্ড কুরবান হোসেন উপস্থিত ছিলেন।

বৈঠকে বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্ক জোরদার, সংসদীয় সহযোগিতা, গণতান্ত্রিক সংহতি ও সংস্কার, বাণিজ্য-বিনিয়োগ, অভিবাসন, দক্ষতা উন্নয়ন ও মানবাধিকারসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

রোহিঙ্গা সংকট প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘায়িত এ সংকট এখন শুধু মানবিক সমস্যা নয়; এর সঙ্গে নিরাপত্তা ও অনিয়মিত অভিবাসনের মতো বিষয়ও যুক্ত হয়েছে। তিনি রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকার আহ্বান জানান।

প্রতিনিধি দলটি বুধবার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের কথা জানিয়ে সংকট সমাধানে সমর্থনের আশ্বাস দেয়। একই সঙ্গে যুক্তরাজ্যের পার্লামেন্টসহ আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে রোহিঙ্গাদের পক্ষে সোচ্চার থাকার প্রতিশ্রুতি দেয় তারা।

বৈঠকে আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন বিষয় নিয়েও মতবিনিময় হয়।

দৈনিক মুক্তবাণী

Link copied!