বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০২৬

কক্সবাজার ও কুতুবদিয়ায় বিমানবাহিনীর ৯দিনব্যাপী প্রশিক্ষণ মহড়া শুরু ১১ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ৮, ২০২৬, ১১:৫২ এএম

কক্সবাজার ও কুতুবদিয়ায় বিমানবাহিনীর ৯দিনব্যাপী প্রশিক্ষণ মহড়া শুরু ১১ অক্টোবর

কক্সবাজার ও কুতুবদিয়া ফায়ারিং রেঞ্জ এলাকায় বিভিন্ন ধরনের যুদ্ধবিমান দিয়ে তাজা গোলাবর্ষণ প্রশিক্ষণ মহড়া পরিচালনা করবে বাংলাদেশ বিমানবাহিনী। আগামী ১১ থেকে ১৯ অক্টোবর প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ প্রশিক্ষণ চলবে।
বৃহস্পতিবার বিমান বাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

বিমানবাহিনী জানিয়েছে, এ সময় কুতুবদিয়া ফায়ারিং রেঞ্জ ও কক্সবাজার ফায়ারিং রেঞ্জের আকাশসীমায় তাজা গোলাবর্ষণ করা হবে। তাই প্রশিক্ষণ চলাকালে ওই দুই এলাকা এড়িয়ে চলতে সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হয়েছে।

বিশেষ করে ওই এলাকায় চলাচলকারী বিমান, জাহাজ ও ছোট নৌযান এবং কুতুবদিয়া দ্বীপসংলগ্ন এলাকার জনসাধারণকে নিরাপদ দূরত্ব বজায় রেখে চলাচলের জন্য সতর্ক করা হয়েছে।

সংশ্লিষ্টদের নিরাপত্তার স্বার্থে নির্ধারিত সময়ের মধ্যে ফায়ারিং রেঞ্জের আওতাভুক্ত এলাকা পরিহার করার আহ্বান জানানো হয়েছে।

দৈনিক মুক্তবাণী

Link copied!