বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

সচিবালয়ে ৬ নম্বর ভবনে অগ্নিকাণ্ড

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২৬, ০৮:২৫ পিএম

সচিবালয়ে ৬ নম্বর ভবনে অগ্নিকাণ্ড

বাংলাদেশ সচিবালয়ের ৬ নম্বর ভবনে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে আসে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যা ৬টা ৪২ মিনিটে সচিবালয়ে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাকিবুল হাসান এ তথ্য নিশ্চিত করেন।
রাকিবুল হাসান বলেন, আগুন লাগার খবর পেয়ে এক ইউনিট ঘটনাস্থলে যায়। তার আগেই আগুন নিভে যায়।
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। 

জে/এইচ

Link copied!