রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

৯ দিন পর বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি চালু

অর্থনৈতিক প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২৬, ১২:৩২ পিএম

৯ দিন পর বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি চালু

দুর্গাপূজা, সাপ্তাহিক ছুটিসহ টানা ৯ দিন পর আজ রবিবার সকাল থেকে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য চালু হয়েছে।

বন্দর সংশ্লিষ্টরা জানান, সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গত ১৬ অক্টোবর শুক্রবার থেকে সরকারি ছুটি ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা ৯ দিন দিন বন্ধ ছিল আমদানি-রপ্তানি।
আজ রবিবার থেকে পুনরায় আমদানি-রপ্তানি চালু হয়েছে।

বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রুহুল আমিন বলেন, দুর্গাপূজার ছুটির পর আবারও শুরু হয়েছে বন্দরের কার্যক্রম। টানা কয়েক দিনের ক্ষতি পুষিয়ে নিতে রাত-দিন কাজ চলমান থাকবে।
 

জেএইচ

Link copied!