রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
রাশেদ খান

শাহজালাল রুমিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান হয়নি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২৬, ১২:১৩ পিএম

শাহজালাল রুমিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান হয়নি

টঙ্গীর মাদরাসার ঘটনায় শিশুটির বাবা শাহজালাল রুমিকে গ্রেপ্তারের কোনো সিদ্ধান্ত পুলিশ নেয়নি এবং এ ঘটনায় কোনো অভিযানও পরিচালনা করা হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।

শনিবার রাতে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে রাশেদ খান বলেন, ‘গাজীপুর পুলিশ কমিশনারের সঙ্গে আমি কথা বলেছি।
টঙ্গীর মাদরাসার ঘটনায় শাহজালাল রুমিকে গ্রেপ্তার করার কোনো সিদ্ধান্ত পুলিশ নেয়নি এবং পুলিশ কোনো অভিযানও পরিচালনা করেনি। সরকারের পক্ষ থেকেও গ্রেপ্তারের কোনো পরামর্শ পুলিশকে দেওয়া হয়নি।’

জেএইচ

Link copied!