বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুমের অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
রোববার সকালে তাকে ট্রাইব্যুনালে আনা হয়। পরে তাকে হাজতখানায় রাখা হয়।
প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৯ আগস্ট ট্রাইব্যুনাল-১ সাইফুর রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। ওই পরোয়ানার ভিত্তিতে তাকে ট্রাইব্যুনালে হাজির করা হলে গত ২৩ আগস্ট তাকে কারাগারে পাঠানো হয়।
উল্লেখ্য, বিএনপি নেতা ইলিয়াস আলী যখন নিখোঁজ হন, তখন বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার সাইফুর রহমান র্যাবের গোয়েন্দা শাখায় কর্মরত ছিলেন।
এদিকে, জুলাই আন্দোলনে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা আরেকটি মামলায় সাংবাদিক মোজাম্মেল বাবু, শ্যামল দত্ত ও ফারজানা রুপাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
এ ছাড়া, জুলাই আন্দোলনের সময় মোহাম্মদপুর ও আদাবরে ৩৩ জনকে হত্যার অভিযোগে করা মামলায় নেত্রকোনার সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
