ঢাকা সাংবাদিক সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন জহিরুল হক রানা ও সম্পাদক নির্বাচিত হয়েছেন জামাল উদ্দিন বারী। শনিবার দিনভর ভোটগ্রহণ শেষে ভোট গণনা করে নির্বাচনের ফল ঘোষণা করা হয়।
নির্বাচনে সহসভাপতি পদে আবদুস সেলিম, যুগ্ম সম্পাদক পদে মো. মোস্তফা কামাল, কোষাধ্যক্ষ পদে এসএম জাহাঙ্গীর এবং অভ্যন্তরীণ হিসাব নিরীক্ষক পদে মো. আলী হোসেন নির্বাচিত হয়েছেন।
এছাড়া কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন খন্দকার হাসনাত করিম, মো. এমরান হোসেন, লিপিকা সরকার, গোলাম শাহানী, মুহ. আরিফ-উদ-দৌলা ও মাহমুদুল হক জাহাঙ্গীর।
সভাপতি পদে জহিরুল হক রানা ১০৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, সম্পাদক পদে জামাল উদ্দিন বারী ১২৯ ভোট পেয়েছেন, আর যুগ্ম সম্পাদক পদে মোস্তফা কামাল ১০৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবদুল বাসেদ পেয়েছেন ৬১ ভোট।
