যশোরের শার্শা উপজেলার বেনাপোল বাজার এলাকা থেকে নিষিদ্ধ সংগঠনের সাবেক পৌর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাকিব আহম্মেদকে (৩০) গ্রেফতার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।
বুধবার (৪ নভেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটে বেনাপোল বাজার এলাকায় এক অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেফতার শাকিব আহম্মেদ শার্শা উপজেলার সাদিপুর গ্রামের সুলতান আহমদ বাবুর ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, শাকিব আহম্মেদের বিরুদ্ধে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। নাশকতার বিরুদ্ধে পুলিশের চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ তিতুমীর জানান, বেনাপোল থানা এলাকায় কেউ নাশকতার পরিকল্পনা চেষ্টা অভিযোগে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ আরও জানিয়েছে, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর শাকিব আহম্মেদকে যশোর আদালতে পাঠানো হবে।
