সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬

ভাষাসৈনিক মোশাররফ হোসেন আখুঞ্জি আর নেই

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ৯, ২০২৬, ০৯:৫৬ পিএম

ভাষাসৈনিক মোশাররফ হোসেন আখুঞ্জি আর নেই

ভাষা আন্দোলনের অন্যতম বীর সেনানী ও প্রবীণ রাজনীতিবিদ মোশাররফ হোসেন আখুঞ্জি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)।

সোমবার (৯ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
তার বয়স হয়েছিল ৯০ বছর।

পরিবারের সদস্যরা জানান, তার কোনো জটিল রোগ ছিল না।
বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয়েছে।

১৯৫২ সালের ভাষা আন্দোলনে রাজশাহীতে অগ্রণী ও সক্রিয় ভূমিকা পালন করেন মোশাররফ হোসেন আখুঞ্জি।
মাতৃভাষার মর্যাদা প্রতিষ্ঠার সেই ঐতিহাসিক আন্দোলনে তার অবদান রাজশাহীর ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

মৃত্যুকালে তিনি এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী, স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মোশাররফ হোসেন আখুঞ্জির মরদেহ ঢাকা থেকে রাজশাহী মহানগরীর কুমারপাড়া এলাকার নিজ বাসভবনে আনা হচ্ছে।

সোমবার রাতের মধ্যে তার মরদেহ রাজশাহীতে পৌঁছানোর কথা রয়েছে। জানাজা ও দাফনের সময়সূচি পরে পরিবারের পক্ষ থেকে জানানো হবে।
 

জেএইচ

Link copied!