রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রম আরো গতিশীল করার তাগিদ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৬, ০৩:২৯ পিএম

রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রম আরো গতিশীল করার তাগিদ প্রধানমন্ত্রীর

রাজধানী ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রম আরো গতিশীল ও কার্যকর করার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৪ নভেম্বর) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ নিয়ে গঠিত কমিটির কাজের অগ্রগতি পর্যালোচনাসভায় তিনি এ তাগিদ দেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সভায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আব্দুস সাত্তার, প্রেসসচিব সালেহ শিবলীসহ সরকারের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় ঢাকা শহরের পরিচ্ছন্নতা কর্মসূচি পরিচালনার জন্য গঠিত কমিটির কার্যক্রম, এ পর্যন্ত বাস্তবায়িত উদ্যোগ এবং সর্বশেষ অগ্রগতি নিয়ে আলোচনা ও পর্যালোচনা করা হয়।
 

জেএইচ

Link copied!