রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন

তারেক জিয়ার নেতৃত্বে দেশ এগিয়ে চলছে

টঙ্গী (গাজীপুর )প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৬, ০৮:২০ পিএম

তারেক জিয়ার নেতৃত্বে দেশ এগিয়ে চলছে

নোয়াখালী-১ আসনের এমপি ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেতা তারেক রহমানের নেতৃত্বে দেশ এগিয়ে চলছে । দেশী-বিদেশি ষড়যন্ত্র উপেক্ষা করে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। দেশের উন্নয়ন এবং কর্মসংস্থান বৃদ্ধির লক্ষে বর্তমান সরকার ব্যবসা খাতে বিনিয়োগ কারীদের বিভিন্নভাবে সহযোগিতা করে আসছেন। যে যেই দলই করুক না কেন, ব্যবসায়ী কিংবা বিনিয়োগকারীদের অগ্রাধিকার দিয়ে যাচ্ছেন। 
শনিবার বিকালে টঙ্গী শিলমুন এলাকায় মেঘাসিটি প্রজাপ্রতি রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টার এর উদ্ধোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 
সোনাইমুড়ি উপজেলা বিএনপি’র যুগ্ম-আহ্বায়ক মো: দেলোয়ার হোসেন পিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর -২ আসনের এমপি এম মঞ্জুরুল করিম রনি। 
এতে আরও বক্তব্য রাখেন টঙ্গী পূর্ব থানা বিএনপি’র সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন, সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিন, দপ্তর সম্পাদক মিজানুর রহমান বেপারী, যুবদল নেতা আকবর হোসেন ফারুক, আইউব আলী প্রমূখ। 
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর যুব দলের যুগ্ম-আহ্ববায়ক ফারহাজ বিন ফয়েজ প্রবাল, স্বেচ্ছাসেবক দল নেতা সিরাজুল ইসলাম সাথী, সামছুল আলম, মানিক উল্লাহ নবী। আলোচনা শেষে ফিতা কেটে প্রতিষ্ঠানের উদ্ধোধন ঘোষণা করেন।

দৈনিক মুক্তবাণী

Link copied!