সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক বিক্ষোভ

গাজীপুরে পরিস্থিতি স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৬, ১২:৩৫ পিএম

গাজীপুরে পরিস্থিতি স্বাভাবিক

ছবি : সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের ঘটনায় প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের সরিয়ে দিলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

সোমবার (২৩ নভেম্বর) বেলা পৌনে ১১টার দিকে শ্রীপুরের গোয়ালপাড়িয়া মাস্টারবাড়ী এলাকায় কয়েকটি কারখানার শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরানোর চেষ্টা করে। তবে এতে কাজ না হলে শ্রমিকেরা উত্তেজিত হয়ে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন।
পরে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন জানান, গোয়ালপাড়িয়া মাস্টারবাড়ী এলাকায় পাঁচ থেকে ছয়টি কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করেন।
পরে তারা মহাসড়কে অবস্থান নিলে পুলিশ দ্রুত তাদের সরিয়ে দেয়। এ ঘটনায় ওই এলাকার পাঁচটি কারখানা কর্তৃপক্ষ আজকের জন্য ছুটি ঘোষণা করেছে।

তিনি আরও জানান, বেলা সাড়ে ১১টা পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক ছিল। ২৩ নভেম্বর পর্যন্ত গাজীপুরে ৩২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে।
 

জেএইচ

Link copied!