সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

ইসলামাবাদের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন স্পিকার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৬, ০২:১৩ পিএম

ইসলামাবাদের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন স্পিকার

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ছবি : সংগৃহীত

পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকারের আমন্ত্রণে ইসলামাবাদের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। আজ সোমবার দুপুর ১টা ৪০ মিনিটে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইসলামাবাদের উদ্দেশে যাত্রা শুরু করেন।

স্পিকারের সফরসঙ্গী হয়েছেন সংসদ সদস্য নাসের রহমান, জহরত আদিব চৌধুরী, হুমাম কাদের চৌধুরী, মোহাম্মদ নাজিবুর রহমান এবং নিলোফার চৌধুরী।

সফর শেষে আগামী ২৯ নভেম্বর স্পিকারের নেতৃত্বে সংসদীয় প্রতিনিধিদল দেশে ফেরার কথা রয়েছে।
 

জেএইচ

Link copied!