শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের বড় ভাই এ টি এম রেজাউল হক রতন মারা গেছেন।
রোববার (২৯ নভেম্বর) সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।
কিডনিজনিত সমস্যা নিয়ে গত ৭ নভেম্বর তিনি হাসপাতালে ভর্তি হন।
রেজাউল হক রতন আগারগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব পালন করছিলেন। তিনি এক ছেলে ও দুই কন্যা সন্তানের জনক ছিলেন।
তার আত্মার মাগফিরাত কামনা করে মন্ত্রী সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন।
রাজধানীর পীরেরবাগ বায়তুন নূর জামে মসজিদে বাদ জোহর মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে।
মরহুমের পিতা এ মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। তিনি বর্তমানে এ মসজিদের সভাপতির দায়িত্ব পালন করছিলেন।
চাঁদপুরের কচুয়া উপজেলার গোবিন্দপুরের নিজ পৈতৃক কবরস্থানে বাদ আছর তাকে দাফন করা হবে।
