শুক্রবার, ০২ অক্টোবর, ২০২৬
বাংলামোটরে আতঙ্ক

যুবদলের বহিষ্কৃত আহ্বায়কের গুলিতে আহত ১

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ২, ২০২৬, ০১:৫৬ এএম

যুবদলের বহিষ্কৃত আহ্বায়কের গুলিতে আহত ১

যুবদলের বহিষ্কৃত আহ্বায়কের গুলিতে আহত ১

রাজধানীর বাংলামোটরে বিরোধের জেরে সোহাগ (৪৫) নামে এক ব্যক্তিকে মাথায় আঘাত করে রক্তাক্ত করার পর দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ার অভিযোগ উঠেছে হাতিরঝিল থানা যুবদলের সাবেক আহ্বায়ক (বহিষ্কৃত) ফেরদৌস আহাম্মেদ সাইমনের বিরুদ্ধে।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাতে ওসি জানান, রাত ৮টা ১০ মিনিটের দিকে হাতিরঝিল থানার বাংলামোটর মোড়ের উত্তর পাশের একটি গলিতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত সোহানকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।

তিনি বলেন, সাইমনের সঙ্গে সোহাগের কথা কাটাকাটির একপর্যায়ে সোহাগের মাথায় আঘাত করা হয়। এতে তিনি রক্তাক্ত আহত হন। পরে সাইমন সেখানে দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন তাঁর মোটরসাইকেল আটক করে ভাঙচুরের পর আগুন ধরিয়ে দেন।

এ/এ

Link copied!