শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬

পরীমনি ইস্যুতে রাশেদের পোস্ট, সাংবাদিক রাজুর পাশে থাকার বার্তা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ৬, ২০২৬, ০৫:২৬ পিএম

পরীমনি ইস্যুতে রাশেদের পোস্ট, সাংবাদিক রাজুর পাশে থাকার বার্তা

ঢাকার আদালত প্রাঙ্গণে মাল্টিমিডিয়া রিপোর্টার রবিউল ইসলাম রাজুকে চিত্রনায়িকা পরীমনি অশালীন ভাষায় গালিগালাজ ও হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। একই সঙ্গে সাংবাদিক রাজুর পাশে থাকার বার্তাও দিয়েছেন তিনি।

শুক্রবার (৬ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে এ কথা লেখেন রাশেদ খান।

পোস্টে রাশেদ খান লেখেন, ‘শেখ হাসিনার ৯০ পার্সেন্ট পতন হয়ে গেছে, ১০ পার্সেন্ট ধাক্কা দাও।’ তখন গুঁড়িগুঁড়ি বৃষ্টি পড়ছিল। নুরুল হক নুরকে কোর্টে তোলার জন্য আনা হয়। বৃষ্টির কারণে দু’জন সাংবাদিক ছাড়া বাকিরা বারান্দায়, এদিক সেদিক অবস্থান নেন।

তিনি আরও লেখেন, পুলিশ নুরুল হক নুরকে যখন লিফটে তুলবে, তখন সমকালের মাল্টিমিডিয়া রিপোর্টার রবিউল ইসলাম রাজু নুরুল হক নুরকে প্রশ্ন করে বলেন-নুর ভাই আন্দোলন তো বন্ধ হয়ে গেছে, আপনার কোনো বার্তা আছে? তখন নুরুল হক নুর বলেন-শেখ হাসিনার ৯০% পতন হয়ে গেছে, ১০% ধাক্কা দাও.....। ভিডিওটি সমকালের পেজ থেকে আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। সব গণমাধ্যম এই ভিডিও প্রচার করে। জাতি পায় নতুন শক্তি ও সাহস ও নির্দেশনা। আজকের দিনে হয়তো কিছু মানুষের কাছে এই বক্তব্যের গুরুত্ব নেই। কিন্তু গণঅভ্যুত্থানের সময় এটিই ছিল সবচেয়ে সাহসী ও ক্ষুরধার বক্তব্য।

অনেকে এই বক্তব্য শুনেছেন, কিন্তু পেছনের গল্প জানেন না উল্লেখ করে তিনি লেখেন, পেছনের সেই গল্প সৃষ্টির নায়ক সমকালের মাল্টিমিডিয়া রিপোর্টার রবিউল ইসলাম রাজু। অত্যন্ত অমায়িক ও ভালো ছেলে সে। তাকে কখনো রাগতে দেখিনি। সবসময় পরিপাটি থাকে। ঠিক পোশাক-আশাকে সে যেমন পরিপাটি; আচরণ, কথাবার্তা, ব্যবহারও একই রকম পরিপাটি ও মৃদু।

দৈনিক মুক্তবাণী

Link copied!