সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠক চলছে

রাজনীতি ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৬, ০১:২৭ পিএম

সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠক চলছে

ছবি: ভিডিও থেকে নেয়া

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সচিবালয়ে বৈঠকে বসেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ৪ সদস্যের প্রতিনিধি দল। 

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে সচিবালয়ে বৈঠকে বসেছে এনসিপি প্রতিনিধি দল।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে প্রতিনিধিদলে থাকছেন সদস্য সচিব আখতার হোসেন ও সিনিয়র যুগ্ম আহবায়ক হাসনাত আবদুল্লাহ।

সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে সংঘটিত নাশকতার ঘটনায় জাতীয় সংসদে কঠোর হুঁশিয়ারি উচ্চারণের পাশাপাশি জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এর আগে, সংসদ অধিবেশনের সমাপনী দিনে বিরোধীদলীয় নেতার সঙ্গে একান্ত বৈঠক করেন তিনি এবং পরবর্তীতে ১১টি রাজনৈতিক দলও নিজেদের মধ্যে আলাদা বৈঠক করে। মূলত এসব ঘটনার ধারাবাহিকতাতেই আজ থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিক সংলাপে বসতে যাচ্ছেন প্রধানমন্ত্রী।

দৈনিক মুক্তবাণী

Link copied!