দৈনিক মুক্তবাণী
প্রকাশিত: অক্টোবর ৩, ২০২৬, ০৩:২৭ পিএম
মাত্র ১৩ বছরের অপ্রতিমকে কেন হত্যা করা হলো? আর এই হত্যাকাণ্ডের সঙ্গে একটি আইফোনের সম্পর্ক কী? কুমিল্লার লালমাই পাহাড় এলাকায় ১৩ বছরের অপ্রতিম শাহারিয়ারের হত্যাকাণ্ডের তদন্তে একের পর এক নতুন তথ্য সামনে আসছে। তদন্ত সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, অপ্রতিমের পরিচিত কয়েকজনের সংশ্লিষ্টতার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ছবি তোলা ও TikTok তৈরির সূত্রে তাদের সঙ্গে অপ্রতিমের পরিচয় হয়েছিল বলে জানা গেছে।