বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০২৬
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে

খাগড়াছড়িতে ৬৮ পূজা মণ্ডপের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করলেন ওয়াদুদ ভুইঁয়া এমপি

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ৭, ২০২৬, ১০:২২ পিএম

খাগড়াছড়িতে ৬৮ পূজা মণ্ডপের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করলেন ওয়াদুদ ভুইঁয়া এমপি

 আসন্ন শারদীয় দুর্গোৎসবকে শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদযাপনে লক্ষ্যে খাগড়াছড়িতে জেলার ৬৮টি পূজা মণ্ডপের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা করেছেন স্থানীয় সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ওয়াদুদ ভূইয়া এমপি।
বুধবার বিকেলে খাগড়াছড়ি সদরের শ্রীশ্রী লক্ষ্মী নারায়ণ মন্দিরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, খাগড়াছড়ি জেলা শাখার আয়োজনে ওয়াদুদ ভূইয়া এমপি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ইতিমধ্যে খাগড়াছড়িসহ সারাদেশে উৎসবকে শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদযাপনে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করার নির্দেশরা দিয়েছেন। পূজা মণ্ডপগুলোর নিরাপত্তা ও সার্বিক সহযোগিতায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে তিনি বলেন, কোন দুষ্ট চক্র যাতে উৎসবে কোন ধরনের বিঘ্ন ঘটাতে না পারে  প্রশাসনের পাশাপাশি বিএনপির নেতাকর্মীরাও মন্দির পহারা দেবে।
মতবিনিময় সভায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি অশোক মজুমদার এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি পুলিশ সুপার মোরতোজা আলী খাঁন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য এম এন আবছার, ক্ষেত্র মোহন রোয়াজা,কুহেলী দেওয়ান,তাহমিনা সিরাজ সীমা ও প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্যসহ জেলার প্রত্যেক পূজা উদযাপন কামিটির সভাপতি-সম্পাদকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

দৈনিক মুক্তবাণী

Link copied!