শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

সাংবাদিক এম.বি আলম এর বিরুদ্ধে সোশ্যাল মিডিয়াতে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২৬, ০৬:০৭ পিএম

সাংবাদিক এম.বি আলম এর বিরুদ্ধে সোশ্যাল মিডিয়াতে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

 নোয়াখালী জেলার বিশিষ্ট সিনিয়র সাংবাদিক ও সমাজসেবক এম.বি আলম এর বিরুদ্ধে সোশ্যাল মিডিয়াতে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে সদর উপজেলার  ২ নং দাদপুর ইউনিয়নের বারিক মুন্সীর মোড়ে ব্রিটিশ বাংলাদেশী ড. নুরুল করিম একাডেমির  সামনে এই মানববন্ধন করা হয়।

স্থানীয় সূত্রে জানাযায়  সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নে প্রতিবন্ধী কবির হোসেনের হত্যাকান্ডকে ঘিরে স্যোসাল মিডিয়ায় নানা অপপ্রচার চালাচ্ছে, প্রতিবন্ধী কবিরকে গাছের সাথে বেঁধে রেখে মারধর করে পরে সাংবাদিক এমবি আলম জেলা শহর মাইজদীতে যাওয়ার পথে চিৎকার শুনে ঘটনাস্থলে যায় পরে তিনি বেঁধে রাখা মারধরের ভিডিও ধারণ করাতে  নেট দুনিয়ায় ছড়িয়ে পড়লে পুলিশ প্রশাসন ৪ জন অপরাধীকে সনাক্ত করে আদালতে পাঠায়।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজ ও প্রাথমিক তদন্তের ভিত্তিতে পুলিশ চার অভিযুক্তকে গ্রেপ্তার করেছে।

এ ঘটনায় সুধারাম মডেল থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আবু তৈয়ব মো. আরিফ হোসেন।

এদিকে জেলার সাংবাদিক নেতৃবৃন্দ প্রতিবাদ জানিয়ে বলেন সাংবাদিকদের কে নিয়ে সোশ্যাল মিডিয়াতে অপপ্রচার করা এটা নতুন কিছু নয়, অপপ্রচার করেও সাংবাদিকের প্রতিবাদ বন্ধ করা যাবে না, সরকার যদি দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে সচ্ছার না হয় দেশ থেকে মূল সাংবাদিকতা হারিয়ে যাবে, নোয়াখালী টেলিভিশন সাংবাদিক ফোরাম এর প্রতিষ্ঠাতা সভাপতি সিনিয়র সাংবাদিক তাজুল ইসলাম মানিক ভূইয়া জানায় আগামী ২৪ ঘন্টার ভিতরে যদি অপপ্রচারকারীদের কে আইনের আওতানা আনা হয় তাহলে কঠোর বিক্ষোভের ডাক দেওয়া হবে।

মানববন্ধনে স্থানীয়রা জানায় এম.বি আলম একজন প্রতিবাদী সাংবাদিক। তিনি একজন সিনিয়র সাংবাদিক হিসাবে আমরা দেখতে পাই তিনি সবসময় সমাজের নানা অনিয়ম দুর্নীতি ও অপরাধের বিরুদ্ধে সোচ্চার কন্ঠে প্রতিবাদ করেন। গত ২/৩ দিন আগে নোয়ান্নই ইউনিয়নের ইসলামগঞ্জ বাজারের উত্তর পাশে একটি লোককে স্থানীয় জনতা চুরির অপরাধে গাছের সাথে বেধে রেখেছে ।সেই নির্যাতনের ভিডিও ধারণ করেন সাংবাদিক এমবি আলম পরে তিনি নিউজ করে পরে তার ফেইসবুকে ছেড়েছেন বলেই নির্যাতনের চিত্র আমরা দেখতে পেয়েছি। পরবর্তীতে ঐ প্রতিবন্ধীর  মৃত্যুর খবরও আমরা ফেইসবুকে দেখেছি। আমরা তার প্রচারিত ভিডিও দেখেছি সেখানে তিনি নির্যাতিতের বিরুদ্ধে কথা বলেছেন এবং উত্তেজিত জনতাকে বার বার  আহবান করেছেন যেন আইন হাতে তুলে না নিতে। তিনি ধৃত যু্বকটিকে  পুলিশের হাতে বা থানায়  হ্যান্ডওভার করতেও উত্তেজিত জনতাকে আহবান করেছেন।

আমরা এলাকাবাসী  অপ্রচারের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি যারা কয়েক দিন ধরে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে তাদেরকে আইনের আওতায় যেন আনা হয়।
 

দৈনিক মুক্তবাণী

Link copied!